বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারো যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক দেস্ক

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুজন।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে বাল্টিমোর শহরের এমরটোন বিজনেস পার্ক এলাকায় এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম সিএনএনকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জেফরি গালার জানান, রাদি লাবিব প্রিন্স(৩৭)নামের এক ব্যক্তি এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।এমরটোন বিজনেস পার্ক এলাকায় ‘অ্যাডভান্স গ্রানাইট সল্যুশন’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর গুলি চালান তিনি। হামলার পর গাড়ি নিয়ে পালিয়ে যান। হামলার চার মিনিট পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান জেফরি।

আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তাদের ‘বাল্টিমোর শক ট্রমা সেন্টার’-এ ভর্তি করা হয়েছে।

তবে হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জেফরি। তবে ওই ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার জের ধরেই এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়, হামলার পর ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় পাঁচটি স্কুল। এতে শিক্ষার্থীরা ওই স্কুলগুলোর ভেতরে আটকা পড়েছে।

এর আগে ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহত হয় ৫৮ জন। আহত হয় ৫০০ জনের বেশি। হামলাকারী ওই বন্দুকধারীর নাম স্টিফেন প্যাডক (৬৪)।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451