রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাস্তায় দাঁড়াতে বাধা দিয়েছে সরকার : মওদুদ আহমদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

সরকার আজ বুধবার রাজধানীর বিমানবন্দর সড়কে বিএনপির নেতাকর্মীদের দাঁড়াতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা।

তিন মাসেরও বেশি সময় পর আজ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকেলে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির সর্বস্তরের নেতাকর্মী।

এ সময় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী আসছিলেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দিয়েছে।

নেতাকর্মীদের বিমানবন্দরে যাওয়া ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপরিবহনও নিয়ন্ত্রণ করা হয়েছে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এই তো মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী দেশে আসলেন, সেখানে একটা সংবর্ধনা দেওয়া হলো। কোনো বাধা নাই। কিন্তু আমাদের মিছিলে বাধা, মিটিংয়ে বাধা, রাস্তায় দাঁড়াতে বাধা। অর্থাৎ দলবদ্ধভাবে কোথাও দাঁড়ানোই যাবে না। এমনই একটা অবস্থা করে ফেলেছে। তো এই অবস্থায় দেশনেত্রী আসছেন। আমরা মনেপ্রাণে তাঁর সুস্থতা কামনা করছি এবং উনি নিশ্চয়ই আমাদের পরবর্তী গাইডলাইন দেবেন।’

এর আগে বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাজির হন। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকার অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা  বলেন, বিমানবন্দরের ভেতরে থাকার জন্য বিএনপির আট সদস্যের একটি প্রতিনিধিদলের অনুমতি চাওয়া হয়েছিল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ চারজনকে অনুমতি দিয়েছে। বিমান থেকে খালেদা জিয়া অবতরণ করার পর তাঁরা ম্যাডামকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করবেন।’

চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্যে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। তাঁর বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451