শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুইদিনে এসেছে ৩৫ হাজার রোহিঙ্গা, রাখাইনে আবারো আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন.কমঃ মিয়ানমারের সেনাবাহিনী আবারো রাখাইন রাজ্যের ঘরবাড়ি পোড়াচ্ছে। তাই নতুন করে এসব গ্রামে বসবাসকারীরা বাংলাদেশে আসতে শুরু করেছে।মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, রোববার থেকে নতুন করে অন্তত ১৫ হাজার মানুষ বাংলাদেশে এসেছে। এতে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে।

সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে অনুমান করছে ইউএনএইচসিআর।

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার(আইওএম) মতে, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের নো-ম্যানসল্যান্ডে এই মুহূর্তে অন্তত ২০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়ন বেড়ে যাওয়ায় তারা পালাতে শুরু করেছে।স্থানীয়রা জানান, নতুন করে রোববার থেকে রোহিঙ্গারা আসতে শুরু করেছে। সোমবার আঞ্জুমানপাড়া সীমান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢল নামে।

এখন ওই সীমান্তের নো-ম্যানসল্যান্ডে গাদাগাদি করে হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছে।এর আগে গত ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার জেরে সেনা অভিযান শুরু হয়।

অভিযানে সেনা সদস্যরা নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। জীবন বাঁচাতে তারা পালিয়ে আসতে থাকে বাংলাদেশে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451