বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান , জরিমানা আদায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ২৮৮ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা, জৈনা বাজারের নিম্নমানের খাবার
পরিবেশন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও মূল্যতালিকা প্রদর্শণ না করার
অভিযোগে ৭টি খাবার হোটেল ও একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে
এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে, শ্রীপুর থানা পুলিশের
সহযোগিতায় বিকেল তিনটায় পৌর এলাকার মাওনা চৌরাস্তা ও জৈনাবাজারে এ
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শ্রীপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা
সুলতানা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, হোটেলগুলোতে
খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করা, মাননিয়ন্ত্রণহীন ও বাসী খাবার সরবরাহ,
খাবার তৈরীর ঘর অপরিস্কার-অপরিচ্ছন্ন থাকায় মাওনা চৌরাস্তার পেঙ্গুইন চাইনিজ
রেস্টুরেন্টকে ২০ হাজার, বরমী হোটেলকে ৫০হাজার, রাজধানী চাইনিজ রেষ্টুরেন্টকে
২৫হাজার, আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারকে ১০হাজার, চাঁদপুর হোটেল এন্ড
মিষ্টিঘরকে ১০হাজার, সুমন বিরানী হাউজকে ৫ হাজার, জৈনাবাজারের নোয়াখালী
হোটেলকে ২৫হাজার এবং বিবাড়িয়া দয়াল বেকারীকে ৫০ হাজার টাকাসহ মোট
একলক্ষ ৯৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451