মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শ্রীপুরে “ব্লু হোয়েল” গেমে আসক্ত এক ছাত্রের সন্ধান হাত কেটে তিমি আঁকার ভিডিও উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ব্লু হোয়েল গেমে আসক্ত এক স্কুল শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। রাবিক
হাসান (১৪)নামের ৬ষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী উপজেলার বহেরারচালা গ্রামের শামছুল হকের ছেলে।
সে দারগারচালা গ্রামের গাজীপুর মেরিডিয়ান স্কুলের ছাত্র। সোমবার সকালে স্কুলে আসলে তার
এক সহপাঠীর বন্ধু তার হাতে আঁকা রক্তাক্ত নীল তিমির ছবি দেখে পরে শিক্ষককে বলে,বলার পর স্কুল
শিক্ষকরা তাকে আটক করে পরিবারকে খবর দেয়।
গাজীপুর মেরিডিয়ান স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন জানান, সকাল থেকে রাকিব স্কুলে
এসে ক্লাস করছিল। দুপুরের দিকে হঠাৎ তার সহপাঠীদের একজন রাকিবের হাতে কোন কিছু
আঁকা আছে দেখতে পেয়ে শিক্ষককে জানায়। পরে শিক্ষক তার শার্টের হাতা খুলে ডান হাতে রক্তাক্ত
তিমির ছবি দেখতে পায়। এ সময় তার ব্যবহৃত মোবাইলে গত রাতে ব্লেড দিয়ে কেটে কেটে
তিমির ছবি আঁকার ২মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। শিক্ষক আরও জানান,
সে কিছুদিন ধরে স্কুলে অনিয়মিত হয়ে পড়েছে। অসুস্থতাসহ বিভিন্ন কারন দেখিয়ে সে স্কুল
থেকে বিভিন্ন সময় ছুটিও নেয়।
শিক্ষার্থী রাকিব জানায়, সে কিছুদিন আগে মোবাইলে একটি গেম ইনস্টল করেছিল কিন্ত পরে
তা কেটে দিয়েছে। গত রাতে কৌতুহলবসত সে তার হাতে তিমি মাছের ছবিটি এঁকেছে বলে
জানায়। পূর্বে ইনস্টল করা গেমে তাকে হাত কেটে তিমির ছবি আঁকতে বলা হয়েছিল বলে
প্রথম স্বীকার করলেও পরে সে তা অস্বীকার করে।
রাকিবের মা রাহিমা খাতুন বলেন, আমার ছেলে গেমে আসক্ত হয়ে গেছে আগে খেয়াল করিনি।
আমি তার ঘরে খুব কম যাই। কিছুদিন ধরে সে আগের থেকে বেশি রাগারগি করছে। সাধারন
বিষয়ে নিয়ে রাগ করে ঘরের জিনিসপত্র ভাংচুড় করছে যা আগে তার মধ্যে দেখিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনেছি। সে কোন
গেমে আসক্ত কি না তা পরিদর্শন করতে তার বাড়িতে পুলিশ অফিসার পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451