রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

খালেদা জিয়া ১৮ অক্টোবর দেশে ফিরছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আগামী ১৮ অক্টোবর বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অ্যামিরটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৭ অক্টোবর স্থানীয় সময় রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন ১৮ অক্টোবর বিকাল ৫ টায়।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

চোখ ও পায়ের চিকিৎসা করাতে খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্যে যান। পূর্ব লন্ডনের কুইসস্টোন এলাকায় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে সফল অস্ত্রোপচার হয়।

জানা গেছে, চিকিৎসার পাশাপাশি তিন মাস লন্ডনে থাকার সময় খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের সাংগঠনিক বিষয় নিয়ে পরামর্শ করেছেন।

দলকে কীভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা যায়, তা নিয়েও আলোচনা করেন। দল পুনর্গঠন ও বিভিন্ন পদে নেতৃত্বের পদায়ন পুনর্বণ্টনসহ কয়েকটি অঙ্গ সংগঠনের নতুন কমিটি ঘোষণা, তত্ত্বাবধায়কের আদলে নির্দলীয়-নিরপেক্ষ সহায়ক সরকারের প্রস্তাবনা উপস্থাপন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এসব কমিটি বাস্তবায়নের পরপর মাঠে নামার পরিকল্পনা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। দলের একাধিক নেতা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে খালেদা জিয়ার দেশে ফেরার আলোচনা ছিল।

কিন্তু ১২ অক্টোবর পায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখিয়েছেন তিনি। এখন দেশে ফেরার ব্যাপারে মহাসচিবসহ দলের কয়েকজন সিনিয়র নেতাকে জানিয়েছেন।

দেশে ফেরার পর খালেদা জিয়া রোহিঙ্গা ইস্যু ছাড়াও দলের সাংগঠনিক বিষয়ে দল সমর্থিত শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবেন। এসব বিষয়ে তিনি লন্ডন থেকেই দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন বলে দলের একাধিক সূত্র জানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451