মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেটা আমরা চাই।

কারণ ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, আমরাই জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। মানুষ তার ভোটের অধিকার, তার সাংবিধানিক অধিকার যেন স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এটা আমরা নিশ্চিত করতে চাই।

শেখ হাসিনা আরো বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ দেশের ও গণতন্ত্রের জন্য কাজ করে যাব। আজকের সভায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে। আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের এ যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে।

এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই সভাপতিত্ব করছেন। যৌথসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451