রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার
বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি
স্ব-দলীয় নেতা কর্মীরা।
শনিবার দুপুরের দিকে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ
সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে দলীয় কার্যালয় ফিরে
প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ ছাড়াও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান
চৌধুরী শামীম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব-উর- রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক
প্রবীর গুহ রিন্টু, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন উক্ত সমাবেশে। জেলা
ছাত্রদলের সভাপতি সালেকিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক
মারুফ পারভেজ প্রিন্স।
বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন কেন্দ্র
ঘোষিত এ বিক্ষোভ কর্মসুচীতে।
এ সময়ে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের ইন্ধনে বেগম জিয়াকে হয়রানী করতে আদালত
থেকে পরোয়ানা জারী করা হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে দায় দায়িত্ব সরকারকেই নিতে
হবে বলে মন্তব্য করেন তারা।
প্রসঙ্গতঃ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানী
জারী করেছে আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451