রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
“দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এ প্রতিপাদ্য
বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন
দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৩.১০.২০১৭ ইং শুক্রবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে শহরের পুরাতন ডিসিকোর্ট
চত্বর থেকে র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উজির আলী স্কুলে গিয়ে শেষ
হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর
আলী, জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক রফিকুল ইসলাম,
ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক
পার্থ প্রতিম কুন্ডু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত
বিশ্বাস, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা
কার্যালয়েল প্রধান সহকারী জল্পনা বিশ্বাস, অফিস সহকারী সুলতানা
জাকিয়া ফেরদৌস ও শামীম হোসেন। পরে ফায়ার সার্ভিসের আয়োজনে
ভুমিকম্পে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451