মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গলাকাটা ব্যবসা না করতে চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

বাসস,

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শ্রেণির চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যদের প্রতি চিকিৎসার নামে রাতারাতি অনেক টাকা বানাতে রোগীদের সঙ্গে প্রতারণা না করতে এবং গলাকাটা আচরণ পরিহার করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে স্থানীয় সমবায় কেন্দ্রে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের (পিএইচএমসিএইচ) শিক্ষক ও শিক্ষার্থীরা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘এক শ্রেণির চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা চিকিৎসার নামে লোকদের সঙ্গে নিয়মিত প্রতারণা করে… এটা আসলেই একটা অত্যন্ত লজ্জাজনক কাজ।’

রাষ্ট্রপতি চিকিৎসা পেশাকে একটা মহান পেশা হিসেবে অভিহিত করে বলেন, এই পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা টাকা আয় করতে এবং একই সঙ্গে সাধারণ লোকদের সেবা দিয়ে সহায়তা করতে পারেন।

তবে আবদুল হামিদ চিকিৎসকদের প্রতি ধনী হওয়ার প্রবণতা ত্যাগ এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আবদুল হামিদ শিক্ষার্থীরা যাতে সময়োপযোগী জ্ঞান অর্জন করতে পারে তার জন্য আধুনিক ও বিশ্বমানের চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি চিকিৎসকদের পরামর্শ দিয়ে বলেন, ‘ভালো ব্যবহার করুন এবং রোগীবান্ধব চিকিৎসক হোন… গলাকাটা ব্যবসা পরিহার করুন। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আন্তরিকভাবে পড়াশোনা করুন।’

রাষ্ট্রপতি বলেন, ‘যেহেতু এই মেডিকেল কলেজটি আমার নামে হয়েছে, অতএব অনুগ্রহ করে আমার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করুন… আমার মৃত্যুর পরও যেন এটা বিনষ্ট না হয়।’

কলেজের অধ্যক্ষ এ এন এম নওশেদ খান রাষ্ট্রপতিকে পিএএইচএমসিএইচের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজও পরিদর্শন করেন। এখানে তিনি ষাটের দশকের শেষ দিকে অধ্যয়ন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451