বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাঁ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। পরে পুলিশি বেড়িকেটের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ চারদিক থেকে বেরিকেট দিয়ে মিছিলটি আটকে দেয়। বিএনপি নেতৃবৃন্দ মিছিলে বাধার প্রতিবাদ করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনেই জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদলনেতা রবিউল হোসেন তুহিন ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু। সমাবেশে বক্তারা তাকের রহমানের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451