বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়িয়ায় আমন ক্ষেতে পাতাপোড়া রোগের প্রাদুর্ভাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৪৩২ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া চলতি আমন
মৌসুমে বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই সম্প্রতি আমন ধান
ক্ষেতে দেখা দিয়েছে বি.এল.বি (পাতাপোড়া) রোগের প্রাদুর্ভাব।
উপজেলার ১টি পৌরসভা, ১৩টি ইউনিয়নে আমন ক্ষেতের থোর ধানে পাতা
পোড়া রোগের আক্রমনে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছে। চৌদার গ্রামের
কৃষক আঃ কাদের জানান, ১২ কাটা জমিতে হরি ধান আবাদ করেছি।
সম্পূর্ণ ক্ষেতে পাতাপোড়া রোগে আক্রান্ত হয়েছে। ভালুকজান গ্রামের
বর্গাচাষী ওয়াজ আলী জানান, ১ একর জমি ঋণ করে বর্গা চাষ করেছি।
পাতা পোড়া রোগের আক্রমনে ক্ষেতে ধান না হওয়ার সম্ভাবনাই বেশি। ঋণ
কি দিয়া শোধ করব। ক্ষেতে মরা থরের ক্ষত দেখে কৃষকরা ছুটছে স্থানীয়
কৃষি অফিসে না হয় কিটনাশকের দোকানে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার বানু জানান, চলতি
আমন মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে আমন আবাদ
হয়েছে। কিছু কিছু এলাকায় আমন ক্ষেতে বিএলবি (ভ্যাক্টরিয়া লিভ
ব্লাইড) পাতা পোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমি নিজে
এলাকা ঘুরে দেখেছি। এ রোগটা সাধারণত বড় পাতা ওয়ালা হাইব্রীড
জাতীয় ধানে বেশী আক্রমন করে থাকে। আমরা কৃষকদের কে পরামর্শ দিচ্ছি
বেক্টবান পাউটার প্রতি বিঘায় ৬শ গ্রাম, ৫ কেজি পটাশ। অথবা ১০ লিটার
পানিতে ৬০ গ্রাম টাশ, ৬০ মিলি থিওবিট, ৫ শতাংশে স্প্রে করা জন্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451