বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা আমান সোহেলের বিরুদ্ধে নাশকতার ১৮ মামলা স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

এম এ আরাফ ,আদালত প্রতিবেদক ঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতার ১৮টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মামলাগুলো বাতিল চেয়ে করা একটি আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

একই সঙ্গে মামলাগুলো কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

২০১৫ সালে বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলন চলার সময় তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল।

স্থগিত করা মামলার মধ্যে রয়েছে সেলিমা রহমানের বিরুদ্ধে ১২টি, আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দুটি ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে চারটি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451