বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মোটেও নতজানু  নয়’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মোটেও নতজানু  নয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘সমালোচকদের উসকানিতে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যুদ্ধ করবে না।’

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের রোহিঙ্গা ইস্যুতে ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার নতজানু নীতির পরিচয় দিয়েছে বলে যে সমালোচনা করা হয় তার জবাব অনেকটা ক্ষোভের সঙ্গেই দিয়েছেন পরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ এ ব্যাপারে সঠিক পথেই আছে। কোনো উসকানিতে কাজ হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টকশোতে যেসব কথাবার্তা বলে, এগুলো কী ধরনের কথাবার্তা? যা করা সম্ভব তা তো আমরা করছি।’

মাহমুদ আলী বলেন, ‘নতজানু কী? তার মানে কি যুদ্ধ করব? না যুদ্ধ করবেন না। তাহলে কী করব? যুদ্ধ করা তো সম্ভব না। কারণ যুদ্ধ করলে তো সব ধ্বংস হয়ে যাবে।

আপনারা দেখেন না সিরিয়া, ইরাকে, ইয়েমেনে কী হচ্ছে? কোথায় আমাদের সমর্থন করবে, না উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা কথা বললে কোনো কাজ হবে না। আমরা সেগুলো করব না। যুদ্ধ করতে বললে আমরা যুদ্ধ করব নাকি? কেন যুদ্ধ করব?’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মিয়ানমারের মন্ত্রীকে বলেছিলাম মিয়ানমারের সঙ্গে আমাদের বর্ডার হলো মাত্র ২৭১ কিলোমিটার। সেখানে ভারতের সঙ্গে আমাদের বর্ডার হলো চার হাজার কিলোমিটারেরও বেশি। ভারতের সঙ্গে এত দীর্ঘ বর্ডার নিয়েও যদি সমস্যার সমাধান করতে পারি, তাহলে এত ছোচ বর্ডার, এটা কেন পারব না। আর আমরা তো গত বছর তাদের দুজন ইনসারজেন্ট (বিদ্রোহী) এখানে ধরা পড়েছিল তাদেরকে আমরা হ্যান্ডওভার (হস্তান্তর) করে দিয়েছি, প্রত্যর্পণ করেছি মিয়ানমার সরকারের কাছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সীমান্তে যে আমরা বিশ্বাস করি সেটা তো আমরা প্রমাণ করেছি। কাজেই পারব না কেন? এখন দেখা যাক। বল তাদের কোর্টে।’

এর আগে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও মিয়ানমার সহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এসময় রাষ্ট্রদূতরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451