রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে হান্নান শাহ,র মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

টি.আই সানি, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান
শাহ্ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে । উপজেলার মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলিম
মাদ্রাসা অডিটরিয়ামে সোমবার বিকাল ৪.০০ ঘটিকায় এ আলোচনা সভা
ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান ফকিরের সভাপত্বিতে
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য
আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ
সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, পীরজাদা এসএম রুহুল আমীন,
গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার , আলহাজ্ব
সিরাজ উদ্দিন কাইয়া, আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ডাঃ
শফিকুল ইসলাম, কুতুবউদ্দিন আহমেদ, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি
এড. কাজী খান, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ, পৌর ছাত্রদলের সাধারণ
সম্পাদক শাহজাহান সজল, ভাওয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের যুগ্ন
সম্পাদক কায়সার মৃধা খোকনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের
নের্তৃবৃন্দ ।
উক্ত দোয়া মাহফিলে হান্নান শাহর কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা
হয়, বিশেষ করে ওয়ান এলিভেনের মহানায়ক ছিলেন বলে বক্তারা আলোচনা সভায়
উল্লেখ করেন । উক্ত আলোচনায় গাজীপুর জেলা বিএনপির পক্ষ হতে সাখাওয়াত
হোসেন সবুজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায়
গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । পরিশেষে
দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত
করা হয় ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451