বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের বাঁধায় নির্মাণ কাজ বন্ধ- ছাতকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ২৮৮ বার পড়া হয়েছে

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):

ছাতকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে
জোরপূর্বক ঘর নির্মাণ বন্ধ করেছে পুলিশ। সোমবার
৯অক্টোবর উপজেলার দোলারবাজার ইউপির
লক্ষীপাশা গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, ছাতকের
৩৮৯জেএলস্থিত লক্ষীপাশা মৌজার ৩১৫খতিয়ানের
২০৪নং দাগের ৮২শতক ভূমি নিয়ে লক্ষীপাশা
গ্রামবাসির একই গ্রামের জনৈক মানিক মিয়ার সাথে
মামলা-মোকদ্দমা চলে আসছে। এ মামলার প্রেক্ষিতে
উক্ত ভূমির উপর আদালত স্থগিতাদেশ জারি করেন।
একপর্যায়ে স্থগিতাদেশঅমান্য করে মানিক মিয়া তার
সহযোগিদের নিয়ে রাতের অন্ধকারে বিরুধিয় ভূমির
একাংশের উপর একটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে
এএসআই রেজওয়ানুল হক ঘটনাস্থলে গিয়ে নির্মাণ

কাজ বন্ধ করেন। গ্রামবাসির পক্ষে জনৈক আবুল
হোসেন বাদি হয়ে আদালতে এ মামলাটি করেছেন বলে
জানা গেছে। এব্যাপারে এএসআই রেজওয়ানুল হক
জানান, উক্ত ভূমির উপর আদালতের নিষেধাজ্ঞা
রয়েছে। মানিক মিয়া এ নিষেধাজ্ঞা অমান্য করে
নির্মাণ কাজ শুরু করায় তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ

বন্ধ করেছেন বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451