বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় যুবনাট্য উৎসবের সনদ পেল কাব্য বিলাসের সদস্যরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৩৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি : সদ্য শেষ হওয়া ষষ্ঠ জাতীয় যুবনাট্য উৎসবের সনদ পেল কাব্য বিলাসের হয়ে জল-জীবন নাটকে অভিনয় করা শিল্পীরা। বরিবার রাজধানীর কাওলায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর নিজস্ব মহড়া কক্ষে শিল্পীদের হাতে সনদ তুলে দেন সমাজসেবক ও রাজনৈতিকবিদ মনির হোসেন মনির ও পিআর গ্রুপের চেয়ারম্যান খুকু বিশ্বাস।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর জাতীয় নাট্যশালার অনুষ্ঠিত হয় যুব নাট্য উৎসব। এই উৎসবে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস মঞ্চায়ন করে জল-জীবন নাটকটি।
রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় জল-জীবন নাটকটি ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। গত ৪ অক্টোবর সংগীত ও নৃত্য মঞ্চে কাব্য বিলাস মঞ্চায়ন করে জেলেদের জীবনের প্রতিচ্ছবি নিয়ে ভিন্ন ধারার এ নাটকটি।
ঝড়ে দরিয়ার জলে বারেক জেলের নৌকা ডুবে যায়। দরিয়াতে আবার কীভাবে বারেক মিয়া নৌকা নিয়ে ভাসল এর উপর ভিত্তি করে এগিয়ে চলে নাটকের গল্প। নারীর অধিকার ও জেলে জীবনের বিভিন্ন দিক উঠে আসে এ নাটকে। হল ভর্তি দর্শকেরা মুগ্ধ হয় শিল্পীদের অভিনয় দক্ষতায়।
জল-জীবন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে, নীপা মোনালিসা, ইসমত আরা প্রমিয়া, উৎপল চন্দ্র দাস, কামরুজ্জামন, নূর-ইসলাম খান মামুন, পিউলি প্রমি অধিকারী, রাকিব হাসান, জাহিদুর রহমান, মো: সুমন, আমির হোসেন রায়হান, অমিও রহমান, ফাতেমা আক্তার স্মৃতি, ইতি, আইভি, আনিকা, রাব্বি, আমিনুর হোসাইন সহ আরো অনেকে।
সদন বিতরণ শেষ মনির হোসেন মনির শুভেচ্ছা বক্তব্যে বলেন, নাটক সমাজের আয়না। বর্তমান সমাজের কিশোর-যুবকদের অনেকে বিপথে চলে যাচ্ছে। মাদকের ভয়াল থাবায় নিজেদের শেষ করে দিচ্ছে। সেইসব যুবকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চা গুরুত্ব অপরিসীম। যারা সাংস্কৃতিকের সাথে জড়িত তারা কোন ভাবে অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। অপসংস্কৃতি রোধে কিশোর-যুবকদের আরো বেশি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়াতে হবে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451