শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সম্প্রতিক বন্যায় কৃষিতে প্রণোদনা পাচ্ছেন নীলফামারীর ২৩ হাজার ৪৮জন কৃষক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

এম ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারীতে সম্প্রতিক বন্যায় দুই দফায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষিতে ২৩ হাজার
৪৮ জন কৃষককে কৃষি মন্ত্রনালয় থেকে (সরকারী ভাবে) প্রণোদনা দেওয়া হবে।
এর মধ্যে প্রথম দফায় গত ২৩ সেপ্টেম্বর পেয়েছেন ১৪ হাজার ৭৪৮জন কৃষক। আর বাকী ৮
হাজার ৩০০ কৃষক চলতি মাসের মধ্যে ওই প্রনোদনা পাবেন। এতে কৃষি মন্ত্রনালয় থেকে
বরাদ্দ হয়েছে ২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৪৭০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারন বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর মধ্যে প্রথম দফায় বিতরন করা হয়েছে ২ কোটি ২ লাখ ৩৩ হাজার ৬২০ টাকা। বাকী
প্রণোদনা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা দ্বিতীয় দফায় শুরু করেছে, জেলা ও উপজেলা
কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারন বিভাগ সুত্র জানায়, নীলফামারী জেলায় সম্প্রতিক বন্যায়
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গম, সরিষা, ভুটা, বিটি বেগুন, মুগডাল চাষে ২৩ হাজার ৪৮
জন কৃষককে ওই প্রণোদনা দেওয়া হবে। আর এতে কৃষি মন্ত্রনালয় নীলফামারী জেলায় বরাদ্দ
দিয়েছে ২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৪৭০ টাকা।
এই প্রণোদনার মাধ্যমে রবি মৌসুমে ১ হাজার ৫০০ বিঘায় সরিসা, ৬ হাজার বিঘায়
গম, ৬ হাজার ৫০০ বিঘায় ভুট্টা, ৪৮ বিঘায় বিটি বেগুন ও খরিপ ১ মৌসুমে
গ্রীস্মকালিন মুগডাল ৭০০ বিঘায় আবাদ (চাষ) করবে কৃষকরা।
প্রথম দফায় টাকার সংখ্যায় ১ হাজার ৫০০জন কৃষকের মাঝে ১১ লাখ ৬৩ হাজার ২৫০
টাকা। ৬ হাজার কৃষককে গম চাষে ৯৮ লাখ ৭০ হাজার ও ভুট্টা চাষে ৬ হাজার ৫০০
কৃষককে ৮৪ লাখ ৬৩ হাজার টাকা, বিটি বেগুন চাষে ৪৮ জন কৃষককে ৩৯ হাজার ১২০
টাকা এবং খরিপ ১ মৌসুমে গ্রীস্মকালীন মুগডাল চাষে ৭০০ কৃষকের মাঝে ৬ লাখ
৯৮ হাজার ২৫০ টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মো. কেরামত আলী বলেন, ওই
প্রনোদনা প্রথম ধাপের টাকা গত ২৩ সেপ্টেম্বর প্রদান করা হয়েছে। বাকী দ্বিতীয় দফার
(টাকা) প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রস্ততি চলছে। তবে আশা করি চলতি মাসের মধ্যে
বিতরন শুরু হবে।
তিনি বলেন, জেলা কমিটির সভা শেষে বিভাজন করে উপজেলা পর্যায় চিটি পাঠানো
হয়েছে। উপজেলা থেকে বিভাজন করে ইউনিয়ন পর্যায়ে কৃষকের তালিকা তৈরীর নির্দেশ
দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451