বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে অবৈধ গ্যাস চোর চক্র সক্রিয়, রাতভর চলছে সংযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ১৪৩ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস চোর চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে।
মোটা অংকের টাকার বিনিময়ে প্রতি রাতেই দেয়া হচ্ছে অবৈধ গ্যাস
সংযোগ। প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের হস্তক্ষেপে কয়েকবার
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও
পুনরায় গ্যাস চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার লিচু বাগান,
গড়গড়িয়া মাষ্টারবাড়ী, কেওয়া পূর্ব খন্ড আমতলির মোড়, আনসার রোড,
মাওনার কড়ইতলা, কাওরান বাজারসহ বেশ কয়েকটি এলাকায় নতুন করে দালালরা
অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। কেওয়া পূর্ব খন্ড গ্রামের আনসার রোড
এলাকার আমতলী রোড সংলগ্ন মৃত শামসুদ্দিনের পুত্র মেজবাহ উদ্দিন, মৃত
আজম আলীর পুত্র শামসুল হক, শাজাহানের পুত্র আলামিন, আছিয়া খাতুন,
বোরহান উদ্দিনের পুত্র মানিক মিয়া, রফিক উদ্দিনের পুত্র শাজাহান, খালেক
মিয়া, গড়গড়িয়া মাষ্টার বাড়ীর লিচু বাগান এলাকার সাইফুল ইসলাম,
আকতার হোসেন, রাজীবসহ শতশত বাড়ীতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া
হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগের দালালরা পুলিশ ও ডিবি’র কথা বলে সংযোগ
প্রতি ৩০ হাজার থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। কোন কোন
দালালচক্র সংযোগ দেয়ার পর মাসিক ৫’শ থেকে ১ হাজার টাকা হারে আদায়
করে থাকে। আনসার রোড এলাকার গ্যাস ব্যবসায়ী মৃত ফজলুল হকের পুত্র
জামিল হোসেন, আব্দুস ছাত্তারের পুত্র আকতার হোসেন স্থানীয় কতিপয়
প্রভাবশালীদের সাথে নিয়ে আনসার রোড এলাকায় প্রতি রাতেই গ্যাস
সংযোগ দিয়ে যাচ্ছে।
নতুন সংযোগ নেওয়া কেওয়া পূর্ব খন্ড এলাকার আল আমিন মিয়া জানান,
তার বাড়ীতে চারটি চুলার সংযোগ পেতে দালালদের ৩২ হাজার টাকা দিতে
হয়েছে। একই এলাকার মেজবাহ উদ্দিনের বাড়ীতে গিয়ে দেখা যায়, তার
১৫টি নতুন ঘরের ভাড়াটিয়াদের জন্য অবৈধ গ্যাস সংযোগ লাগানো
হয়েছে। অপরিকল্পিত ও অদক্ষ কর্মীদের দ্বারা সংযোগ দেয়ার ফলে অনবরত গ্যাস
বাহির হচ্ছে। এতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তিতাস
গ্যাসের গাজীপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম মিয়া জানান,
অবৈধ সংযোগের ব্যাপারে কেউ অভিযোগ করলে তা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন
করা হবে।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জানান,
গত কয়েকদিন আগেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ
বিচ্ছিন্ন করে কয়েকজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। নতুন
করে কেউ অবৈধ গ্যাস সংযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া
হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451