শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিমলায় ৫ম শ্রেনী ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ১৫৭ বার পড়া হয়েছে

এম ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে ৫ম শ্রেনীর
ছাত্রী । রান্না হয়েছে,বিয়ে প্রস্ততির অন্যান্য সব কাজ সম্পন্নও প্রায় শুধুমাত্র বরযাত্রী
আসবার অপেক্ষা এমন সময় গভীর রাতে বিয়ের বাড়ীতে পুলিশ নিয়ে হাজির হন ডিমলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.
নাজমুন নাহার। শুত্রবার রাত ১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের
আটঘরিয়া পাড়া গ্রামের ময়দানপাড়ায়। ছাত্রীটি আটঘরিয়াপাড়া সরকারী প্রাথমিক
দ্যিালয়ের ৫ম শ্রেনীর পড়ে ও একই এলাকার আইনুল হকের কন্যা।
পুলিশ ও ইউএনও’র উপস্থিতি জানতে পেরে অবশেষে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী আসেনি।পরে
ছাত্রীটির পিতা মাতা স্থানীয় লোকজনের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেয় মেয়ের
বাল্যবিবাহ দিবে না মর্মে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে
গিয়ে ৫ম শ্রেনীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ছাত্রীটির পিতা বাল্যবিবাহ দিবে না
মর্মে সকলের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেন। তিনি আরও বলেন, ডিমলা উপজেলা
বাল্যবিবাহ মুক্ত করতে প্রশাসন সর্বাত্বক চেষ্টা করবে। এ সময় ডিমলা থানার এসআই
মাসুদ মিয়া, ইউনিয়ন আ.লীগের সভাপতি হামিদুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত
ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451