শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টস জিতে বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ২৪৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ার জন্য বেশ সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও আবার সেই একই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। টস জিতে বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে।

দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। বোলিং আক্রমণের ক্ষেত্রে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দলে এসেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।

বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়।

দক্ষিণ আফ্রিকা দল : ডিন এলগার, আইদিন মার্করাম, হাশিম আমলা, টেমবা বাভুমা, ফাফ দু প্লেসি, কুইন্টন ডি কক, আন্দিলে ফেলুয়াকো, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডুনে অলিভিয়ের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451