বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় হেলিকপ্টার চীন সীমান্তের কাছে বিধ্বস্ত, নিহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারতের অরুণাচল প্রদেশে চীনা সীমান্তের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে সদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অরুণাচল প্রদেশের চীন সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত সমস্যার কারণে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ‘এম১৭ভি৫’ নামে ওই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে সেখানে গেছে একটি দল। এ ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।

ভারতের বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, নিহত সাতজনের সবাই বিমানবাহিনীর সদস্য। তবে তাঁদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মে মাসে আসাম-অরুণাচল সীমান্তে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুজন পাইলট নিহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451