বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

 বাল্য বিয়ের পরিনতি গুরুদাসপুরে স্বামীর নির্যাতনে বাল্য বিবাহিত স্ত্রীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

গুরুদাসপুr প্রতিনিধি.
বাল্য বিয়ের তিন মাসের মাথায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে স্বপন আলী (১৯) তার বাল্য বিবাহিত স্ত্রী নাছিমা খাতুন (১৪) কে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে। ঘটনার পর থেকে পুলিশি গ্রেফতারের ভয়ে নাছিমার শ্বশুড় বাড়ির সবাই পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার মশিন্দা ইউনিয়নের খোদাবক্স মন্ডলের ছেলে স্বপনের সাথে নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মাছেম মন্ডলের মেয়ে নাছিমা খাতুনের তিন মাস আগে বাল্য বিয়ে হয়। বিয়ের পর স্বপন তার নববধূকে বাড়িতে রেখে ঢাকা গিয়ে রিক্সা চালায়। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা থেকে স্বপন বাড়িতে ফিরে স্ত্রী নাছিমার সাথে দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে বেধরক মারপিট ও পাশবিক নির্যাতনের পর রাত ৮টার দিকে নাছিমার মৃত্যু হয়।
স্থানীয় গ্রাম্য ডাক্তার সাইফুল ইসলাম জানান, খোদাবক্স তার পুত্রবধূ নাছিমার চিকিৎসার জন্য তাকে শিকারপুর বাজার থেকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পূর্বেই মেয়েটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নাছিমার ওপর পাশবিক নির্যাতন সহ তার স্পর্শকাতর স্থানে আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নাছিমার শ্বাশুড়ী শুকজানকে থানায় আনা হয়েছে। #


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451