বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে পাচারের সময় বেনাপোলে ৭ টি সোনার বার সহ ২ বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :
ভারতে পাচার কালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আজ
শুক্রুবার সকালে আবারো ৭ টি সোনার বার সহ ২ জন সোনা
পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। এনিয়ে গত ২
দিনে ১৫ টি সোনার বার সহ ৪ পাচারকারী আটক হয়েছে।
আটককৃতরা হচ্ছেন,ঢাকা জেলার ধনিয়া উপজেলার আ: মান্নানের ছেলে
মিজানুর রহমান (৪০) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আ: মালেকের
ছেলে মাহবুব আলম(৩৫)। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ
রুট হিসেবে এরা পাসপোর্ট যোগে সেনাা পাচার করে আসছিল
দীর্ঘদিন ধরে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস
সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার
হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি
টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী মিজানুর রহমান ও
মাহবুব আলমকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে দেহে ফিটিং
অবস্থায় বিশেষ কায়দায় লুকানো ৭ টি সোনার বার জব্দ করা হয়। আটক
সোনার মূল্য ৪২ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। আটক
সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তবে কিভাবে
আটক ব্যক্তিরা কাস্টম’র তল্লাশী কেন্দ্র পার হয়ে গেলে তা নিয়ে গোয়েন্দা
সংস্থা গুলো তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি
মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451