রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
০৫.১০.১৭ ইং বৃহষ্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান
নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে পারভেজ আহম্মেদ (২৮) নামে এক
যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন। নিহত
পারভেজ কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, ঝিনাইদহের শহরের আরাপপুর এলাকার আমিরুল আজমের
মেয়ে আফরোজা (৫৫), মহেশপুর উপজেলার খালিশপুরের রবিউল ইসলামের
ছেলে রিপন হোসেন (২৬), যশোরের সাতমাইল এলাকার সুভাস দাসের
ছেলে সৌমেন (৩২), যশোরের পালবাড়ি এলাকার গোলাম মোস্তফার ছেলে
কামরুল হাসান (৩৪) সহ ৭ জন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মিজানুর রহমান খান জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা
রুপসা পরিবহনের একটি বাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে
কেয়াবাগান নামক স্থানে পৌছাইলে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের
সাথে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে প্রায় ৭ জন যাত্রী
আহত হন। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে
উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে
চিকিৎসাধীন অবস্থায় পারভেজ আহম্মেদ মারা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451