বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রভাত মহামায়া শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে
মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যেগে এবং দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার মহামায়া সংলগ্ন মধুরোড কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠানে প্রভাত সমাজকল্যাণ সংস্থা মহামায়া শাখার উপদেষ্টা মো. কামাল হাজীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী, প্রভাত সমাজকল্যাণ সংস্থা কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আমির হোসেন রাজু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজির আহমেদ সজল, প্রভাত হাজীগন্জ শাখার সাধারন সম্পাদক মোসা.রোজানা শশি, কচুয়া শাখার সদস্য রায়হান সজিব, স্বাস্থ্য পরিদর্শক মো.মনির হোসেন, ৪নং শাহমাহমুদপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্য পারুল আক্তার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার হোসেন মিজি। আগত অতিথিদের প্রভাত সমাজকল্যাণ সংস্থার সদস্যরা এক এক করে বরন করে নেন। উপস্থিত ছিলেন দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, এসএসিএমও মমতাজ সুলতানা, সমাজসেবক ডা: হাবিবুর রহমান হাজী, দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাহমিনা আক্তার, সদস্য বুশরা আক্তার, প্রভাত কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য সিদ্দিক হোসেন,হাবিবুর রহমান, নুরে আলম, প্রভাত হাজীগন্জ শাখার সভাপতি মফিজুল ইসলাম রোহান, সদস্য সালাউদ্দিন সাকিব, প্রভাত চাঁদপুর শাখার সভাপতি মুন্নি আক্তার, সদস্য মো. হিমেল, মতলব শাখার বৃষ্টি আক্তার, সাহফিন আহমেদ । উক্ত অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব স্বপন মাহমুদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাত মহামায়া শাখার প্রচার সম্পাদক মো.সাইফুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন প্রভাত মহামায়া শাখার সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল অপরাধ বার্তার সাংবাদিক মো. মাসুদ হোসেন। শেষে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451