বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পতাকা নয়, মুক্তিযোদ্ধাকে বিছানার চাদরে গার্ড অব অনার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়েছে এক বীর মুক্তিযোদ্ধার। পুলিশ যথাযথভাবে গার্ড অব অনারও দিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধার মরদেহের ওপর ছিল বিছানার চাদর! সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা থাকার কথা!

গত শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দিন সকাল ৭টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল হক। গার্ড অব অনার দেওয়ার সময় তাঁর মরদেহের ওপর জাতীয় পতাকা রাখা হয়নি। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার আবদুল হকের ছেলে মিজানুর রহমান জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সাবেক ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের কাছে পাঠানো হয়।

ওই অভিযোগে মিজানুর রহমান জানান, গত শনিবার সকাল ৭টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল হক তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বিকেল ৩টায় ইমামবাড়ি তাজপুরে তাঁর নিজ বাড়িতে জানাজা সম্পন্ন হয়। পরে ৩টা ১০ মিনিটে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে কফিনের ওপর জাতীয় পতাকার পরিবর্তে বিছানার চাদর দেওয়া হয়। এ ঘটনায় বানিয়াচংয়ের মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত। গত শনিবার ছিল দুর্গাপূজার দশমীর দিন। এদিকে খবরটি শুনেই আমি থানায় ফোন দেই। গার্ড অব অনারের প্রস্তুতি নিতে বলি। একই সঙ্গে বলে দেই, অবশ্যই একটি জাতীয় পতাকা নিয়ে যাওয়ার জন্য।’

সন্দ্বীপ কুমার সিংহ আরো বলেন, ‘পুলিশ কর্মকর্তারা ভুল করে পতাকা নিয়ে যাননি। এটা অনিচ্ছাকৃত ভুল। তখন আমি কর্মকর্তাদের বলি, আশপাশের স্কুল থেকে একটি পতাকা সংগ্রহ করতে। কিন্তু ততক্ষণে জানাজা ও গার্ড অব অনার শেষ হয়ে যায়।

 

 

সুত্র/ ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451