বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে পিক-আপ চাপায় নারী শ্রমিক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৩৭৫ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পিক-আপ চাপায় নোমান শিল্প গ্রুপের জাবের
স্পিনিং মিল কারখানার শ্রমিক হুসনে আরা (২৫) মারা গেছেন।
নিহত হুসনে আরা ওই কারখানার কাটিং শাখার কাটিং অপারেটর হিসেবে
কর্মরত ছিলেন।
বুধবার সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উত্তরপাড়া এলাকার
জাবের স্পিনিং মিল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান,
জাবের স্পিনিং কারখানার শ্রমিক হুসনে আরা রাতের শিফটে কাজ করেন।
কারখানা সকাল ৬টায় ছুটি হলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার
হওয়ার সময় ময়মনসিংহগামী পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে
চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক খবর পেয়ে নিহতের
স্বজনরা লাশ নিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451