সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে নববধু সুইটির খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের এক
নববধু সুইটি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে
সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৩অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত
উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুইটির
পরিবারের সদস্যসহ এলাকারবাসীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য:- শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামের সহজ সরল মেয়ে
সুইটি। দারিদ্রতার কারণে ৭ম শ্রেণী পাশ করেই বিয়ের পিড়িতে
বসতে হয় তাঁকে। বিয়ের এগারো মাস পার হতে না হতেই লাশ
হয়ে ফিরতে হলো তাঁকে। এ মার্মান্তিক ঘটনাটি ঘটে গত ২৫
সেপ্টেম্বর দিবাগত রাত্রে।
শ্রীপুর থানা পুলিশ উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রাম থেকে এই
নববধুর লাশ উদ্ধার করে। এদিকে এ ঘটনার প্ররোচনা দেয়ার
অভিযোগে তাঁর স্বামীকে আটক করা হয়। নিহত সুইটি (১৮)
পৌর এলাকার লোহাগাছ গ্রামের বারেক মিয়ার মেয়ে ও তাঁর
স্বামী নাঈম আহমেদ (২৫) একই এলাকার চাঁন মিয়ার ছেলে।
নিহতের মা আমিনা বেগম জানান, এক বছর পূর্বে তার মেয়ে
সুইটিকে নাঈমের সাথে বিবাহ দেয়া হয়। বিয়ের পর থেকে
যৌতুকের দাবিতে তার মেয়েকে শশুর বাড়ীর লোকজন নানা
নির্যাতন করত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451