বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডাকা হয়েছে ৯ প্রতিযোগীকে, জান্নাতুল নাঈম বাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৫৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ 

শীর্ষ ১০-এ থাকা নতুন একজনের মাথায় উঠছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট। আগামীকাল বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হতে যাওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে।

সকল বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে পুনরায় ফল ঘোষণা করা হবে। বিবাহিত প্রমাণিত হওয়ায় বাদ পড়ছেন এভ্রিল। এ ছাড়া বিতর্কের পথেও হাঁটতে চাচ্ছে না আয়োজকরা।

আয়োজক সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জান্নাতুল নাঈম এভ্রিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’  আর থাকছেন না। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন নতুন ফলাফলের ওপর ভিত্তি করে।

অমিকন ইঞ্জিনিয়ারিং মেহেদী হাসান ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী উপস্থিত থেকে ‘স্বচ্ছ’ ফল ঘোষণা করবেন। আর এজন্যই সাংবাদিকদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে।

সূত্রটি জানায়, যেহেতু জান্নাতুল নাঈম এভ্রিল ‘বিবাহিত’ এটা প্রমাণ হয়ে গেছে।

তাই আগামীকাল বুধবারের অনুষ্ঠানে তিনি থাকছেন না। আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়ার বিষয়টি অনুষ্ঠানেই বলা হবে। আর বিচারকদের রায়ে উপস্থিত ৯ জনের মধ্য থেকে শীর্ষ সুন্দরী বাছাই করা হবে। একই দিন তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এদিকে বিতর্কিত বিষয়গুলোর বিষয়ে কথা বলতে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বলছেন সেটা অনানুষ্ঠানিক বিষয় ছিল। আর যেহেতু বুধবার একটি বড় পরিসরেই নতুন ফল ঘোষণা হতে যাচ্ছে সেহেতু নতুন সময় ও ভেন্যু নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট উঠে জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়। এরপর থেকে শুরু হয় বিতর্ক। কেননা তার আগে আরেকজনের নাম ঘোষণা করা হয়। যেটাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেন। এরপর সম্প্রতি এভ্রিলের বিয়ের খবর সামনে আসে। আজ ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার করেন এভ্রিল। অবশ্য সে ভিডিও রাখেননি তিনি, বক্তব্য শেষ করেই তিনি ভিডিওটি ডিলিট করে ফেলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451