শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলায় আইএস জড়িত নয় : এফবিআই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

দি ইনডিপেনডেন্ট , 

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলায় জঙ্গি সংগঠন আইএসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।

আজ সোমবার একটি বিবৃতিতে এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যারন রুস বলেন, হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির কোনো সম্পক্তৃতা পায়নি এফবিআই।

লাস ভেগাসের হামলায় এ পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।

হামলার ঘটনায় আইএস দাবি করে, হামলাকারী ব্যক্তি স্টিফেন প্যাডক কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আইএসের যোদ্ধা ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আইএসের বার্তা সংস্থা আমাক হামলার দায় স্বীকার করেছে।

তবে এফবিআই এজেন্ট রুস আইএসের এ দাবি নাকচ করেছেন। এ সংগঠনটির জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আমাদের অংশীদারদের সঙ্গে তথ্যগত, সম্পূর্ণভাবে এ বিষয়ে তদন্ত করব, যাতে সমাজে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451