শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সকল বাবা মায়ের কাছে আমার অনুরোধ, আপনার মেয়েকে কোন মতেই বাল্য বিবাহ দিবেন না: ডা.দীপু মনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ২৭২ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ সকল বাবা মায়ের কাছে আমার অনুরোধ আপনারা কোন মতেই আপনার মেয়েকে বাল্য বিবাহ দিবেন না। সোমবার (২অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজার সংলগ্ন বালুর মাঠে আয়োজিত চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ১ম আন্তঃজেলা মাদক,বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক চাঁদপুর -৩ আসনের সাংসদ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এম,পি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা যে যেই পেশায় থাকি না কেন জঙ্গীবাদের সাথে আমরা যুক্ত হবো না ও আমরা মাদকের বিরুদ্ধে আরও সচেতন হতে হবে। বর্তমানে মাদকে ঢুকিয়ে পরা খুব সহজ আর বেড়িয়ে পরা খুবই কঠিন হয়ে দাড়িয়েছে।  আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা,৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আল-মামুন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আলহাজ্ব মো.তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451