বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ভোলার মনপুরায় ৬০ কেজি মা ইলিশ জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন
চৌমুহনী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি মা ইলিশ
মাছ জব্দ করা হয়েছে। রবিবার(১অক্টোবর) সকাল ১০ টায় এ ইলিশ মাছ জব্দ
করা হয়।
মনপুরা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য
কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার
চৌমুহনী মোড় থেকে মোটর সাইকেল যোগে মা ইলিশ নিয়ে যাওয়ার
পথে রাস্তা উপর থেকে প্রায় ৬০ কেজি মা ইলিশ মাছ জব্দ করেন । তবে
এসময় কাউকে আটক করতে পারেনি।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আঃ গাফফার জানান, জব্দকৃত মা ইলিশ
মাছ বিভিন্ন মাদ্রাসায় ও এতিম খানায় ও লিল্লাহ বোর্ডিং বিতরন
করে দেওয়া হয়েছে। হয়েছে। এদিকে মা ইলিশ রক্ষায় ১ অক্টোবর বিভিন্ন
পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও তিনি জানান।
মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম হিসেবে ১লা অক্টোবর
থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে মা ইলিশ মাছ আহরণ,
বাজারজাতকরন,মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে।
এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার মোঃ আঃ গাফফার বলেন, মা ইলিশ রক্ষায়
আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451