শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দিবে ডব্লিউএফপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দিবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, এর সঙ্গে ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে সাক্ষাতকালে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন। উভয়েই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বলে মন্ত্রীকে অবহিত করেন।
মতবিনমিয়ের সময় মন্ত্রী ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালককে জানান, ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারকে এসব নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্য মূল্য উর্ধ্বমুখী। তাই দ্রুত এসব নাগরিকদের ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান মন্ত্রী।
ডেভিড বিসলে মন্ত্রীকে জানান, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতিমধ্যে তিনি বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছেন। কূটনৈতিক তৎপরতা মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451