বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় সিসি ব্লক কাজের উদ্ধোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩২৪ বার পড়া হয়েছে

মেহেদী হাসান তানজীল, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা দৌলতখানে মেঘনার ভাঙ্গন চরম আকার ধারন করেছে। এমন পরিস্থিতিতে অবশেষে রাক্ষুসী মেঘনার হাত থেকে দৌলতখান উপজেলাকে রক্ষার জন্য প্রায় ৫৫১ কোটি টাকা ব্যায় সিসি ব্লক কাজের উদ্ধোধন করা হয়েছে। এসময় এলাকার মানুষের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করে। আজ শনিবার দুপুরে দৌলতখানে বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিত সিসি ব্লকের উদ্ধোধন করেন ভোলা-২ আসনের সংসদ সসদ্য আলী আজম মুকুল। ভবানীপুর ইউনিয়ন পরিষদের সামনে এক জনসভা, দোয়া মোনাজাত ও ফলক উম্মোচনের মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন কালে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সসদ্য আলী আজম মুকুল বলেন, দৌলতখান বাসীর প্রধান সমস্য ছিলো নদী ভাঙ্গন। তাদের দীর্ঘদিনের সমস্য সমাধান করবো বলে আমি প্রতিশ্রুতি দিয়ে ছিলাম।আজ দৌলতখান বাসীর নদী ভাঙ্গন রোধে স্বপ্নের সেই সিসি ব্লক কাজের আজ উদ্ধোধন হলো। তিনি আরো বলেন,আওয়ামী লীগ উন্নয়ে বিশ্বাসী। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবুর সভাপত্বিতে উদ্ধোধনী অনুষ্ঠানে এ সময় বিভিন্ন শ্রেনী পেশার বিভিন্ন উপস্থিত ছিলো। এ সময় পানি উন্নয়ন বোর্ড এর নিবাহী প্রকৌশলী বাবুল আক্তার জানায়, দৌলতখান ভবানীপুর মাছ ঘাট থেকে বোরহানউদ্দিনের পক্ষীয়া পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করা হবে। ২৩ টি গ্রুপে ৫৫১ কোটি টাকার এ কাজ আগামী ২০২০ সালের মধ্যে শেষ করা হবে তিনি আশা প্রকাশ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451