মাসুদ হোসেন, চাঁদপুরঃ দেশের অভ্যন্তরীণ পর্যটন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নিজের দেশ সম্পর্কে জানার আগ্রহ থেকে অনেকেই এখন দেশের ভেতরের দর্শনীয় স্থানগুলো খুঁজে বেড়ান।নিজের দেশকে জানতে ঢাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশান টেকনোলজি এন্ড সাইন্স (ইউআইটিএস) এর শিক্ষার্থীরা ভ্রমন করতে এসেছেন দেশের প্রথম ব্যান্ডিং জেলা ‘ইলিশের বাড়ি’ চাঁদপুরে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে নৌ পথে চাঁদপুর এসে পৌছেছেন ১২ সদস্যের এ দলটি। এতে যোগ দিয়েছেন কুমিল্লা থেকে আগত ডা: মো. আশরাফ হোসেন সোহাগ। দলের সদস্যরা চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. সিয়াম, মাছুম হোসেন, মাসুদসহ অন্যন্যরা। এ সময় আগত শিক্ষার্থী পর্যটকদের দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখান চাঁদপুরের মো. মাসুদ হোসেন। এর মধ্যে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে ফটোসেশন করে এ শিক্ষার্থীরা। পরে চাঁদপুর বড় ষ্টেশন মাছ ঘাট সংলগ্ন একটি খাবার হোটেলে গিয়ে চাঁদপুরের বিখ্যাত তাজা ইলিশ ভাজা দিয়ে দুপুরের খাবার খেয়ে নৌ পথে ঢাকার উদ্যেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।