বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুটপাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরীকে ঢামেকে ভর্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুর থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বরে প্রিন্স বেকারির সামনে থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

ওই কিশোরীকে উদ্ধার করেন জীবন নামের মিরপুরের এক নিরাপত্তাকর্মী। তিনি জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসে ওই কিশোরী। তাকে মিরপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন শাকিল নামের এক যুবক। ধর্ষণের পর প্রিন্স বেকারির সামনে কিশোরীকে ফেলে রাখেন শাকিল।

জীবন আরো জানান, প্রিন্স বেকারির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ধর্ষণের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। ওই কিশোরী সুস্থ হলে তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সুত্র,ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451