শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেশব্যাপী শেষ হলো দুর্গোৎসব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীসহ দেশব্যাপী আজ শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটে। গত ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শুরু হয়।

এরপর যথাক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার-হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচারাদি ও পূজা-অর্চনার মাধ্যমে দুর্গা দেবীর করুণা প্রার্থনা করেন।

আজ বিজয়া দশমীতে ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা এবং সারা দেশে বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে বিসর্জন দেয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, রাজধানীসহ দেশব্যাপী এবার ৩০ হাজার ৭৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৩১টি পূজামণ্ডপে পূজা-অর্চনা চলে।

বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার নৌকায় চড়ে মর্ত্যলোক (পৃথিবী) আসেন। স্বর্গলোকে বিদায় নেন ঘোটকে (ঘোড়ায়) চড়ে।

আজ দশমীর দিনে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হয় সকাল ৯টা ৫৮ মিনিটে। পরে বিকেলে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হয়।

বিজয়া দশমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটির দিন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে সদরঘাটের ওয়াইজঘাটে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451