বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেশি দিন থাকবে না রোহিঙ্গা সংকট: অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দুর্গাপূজা চলছে, অসুরের বধ হবে। মিয়ানমারের অসুরও বধ হবে, সংকট দূর হবে।’

বৃহস্পতিবার সিলেটের মালনীছড়া ও লাক্কাতোরা চা বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা বলেন।

রোহিঙ্গা নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমারের দুর্বৃত্ত সরকার সে দেশের মানুষের ওপর নির্যাতন করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফলে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে রোহিঙ্গা সংকট বেশিদিন থাকবে না। দুর্গাপূজায় যেভাবে অসুর বধ হয়, সেভাবে এ সময়ের অসুররাও বদ হবে।

এর আগে খাদিমনগর ও দেবপুর পূজামণ্ডপ পরিদর্শন শেষে চা শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান দেন অর্থমন্ত্রী। সেখানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিগত দিনে সরকার দেশে অশুভ শক্তিকে কঠোর হাতে মন করেছে। যারা মানুষের সুখ শান্তিকে বিনষ্ট করতে অপকর্ম চালায়, ভবিষ্যতে সরকার তাদের ধ্বংস করতে বদ্ধপরিকর। তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তারা যেন এসব অশুভ শক্তি নিধনের প্রার্থনা করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ।

এছাড়া অর্থমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় বলরাম জিউর আখড়া, রামকৃষষ্ণ মিশন, চৈতালী সংঘ, কাজলশাহ, কালীবাড়ী, তোপখানা ও চালিবন্দর পূজামণ্ডপে পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451