বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় শেখ হাসিনার জন্মদিন পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের উদ্যোগে
প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। আ.লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম
রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়মনসিংহ জেলা
পরিষদ সদস্য ও যুবলীগ সভাপতি রুহুল আমীন, যুবলীগ নেতা অধ্যাপক এটিএম মহসিন
শামীম, আঃ কদ্দুছ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুজ্জামান জামান, যুগ্ম
আহবায়ক সুজন রতন দে, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান পারভেজ প্রমূখ।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। এর আগে র‌্যালীটি পৌরসদরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ, দুঃসময় ও ক্রান্তিলগ্নে বাঙালি
জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে গৌরবের আসনে
বসিয়েছেন। গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা, নারীশিক্ষা বিস্তার এবং
দারিদ্র বিমোচনে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন
থেকেই তিনি রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ জড়িত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451