রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমাদের কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করতে হবে : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ত্রাণ এবং আবাসন সংকট সমাধানে সমন্বয়হীনতার কারণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করতে হবে।’

আজ বুধবার কক্সবাজারের উখিয়ায় একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির মহাসচিব। পরে তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণও বিতরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ত্রাণ যাঁরা দিচ্ছেন, তাঁদের সমন্বিত করার জন্য আমরা কক্সবাজারে একটি কন্ট্রোলরুম করেছি। সে কন্ট্রোলরুমের মাধ্যমে সমন্বিত প্রক্রিয়ায় ত্রাণের ব্যবস্থা করেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, এখানে এসে যা দেখলাম তাতে আমার মনে হয়েছে সরকার এখন পর্যন্ত একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে মানুষগুলোকে আশ্রয় দেওয়া এবং ত্রাণের ব্যবস্থা করে উঠতে পারেনি। অন্যদিকে আমাদের কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করতে হবে যাতে চীন, ভারত ও রাশিয়াকে তাদের ভেটো দেওয়া বন্ধ করতে পারে এবং দুঃস্থ মানুষগুলোর পাশে এসে সবাই দাঁড়াতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451