বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সংকটের বিষয়ে স্থায়ী সমাধান চায় বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, মিয়ানমারের হত্যাযজ্ঞ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সংকটের বিষয়ে স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর যথাযথ পদক্ষেপও কামনা করেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠককে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় সেসব দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের ডেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো যেন ভূমিকা রাখে  সে ব্যাপারে আবেদন জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের প্রতি তাদের সহমর্মিতা ও সমর্থনের কথা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ এইচ মাহমুদ আলী বলেন, ‘কীভাবে কী বলতে হবে, কী করা উচিত, এ দেশ কী চায়- এসব নিয়েই কথা হয়েছে। বাংলাদেশ চায় যে রোহিঙ্গারা তার নিজের দেশে ফেরত যাক। বাংলাদেশ চায় শান্তিপূর্ণ সমাধান। বাংলাদেশ কোনো যুদ্ধ করতে চায় না। কারো সঙ্গে কোনো কনফ্লিক্ট সিচুয়েশন বাংলাদেশ চায় না।’

নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না। এ সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায়। আর এ ব্যাপারে আগামীকালের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর যথাযথ ভূমিকাও প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা পরিষদের কাছে আমাদের প্রত্যাশা হলো- এমনভাবে কিছু একটা ব্যবস্থা করবেন যাতে তারা (রোহিঙ্গারা) নির্বিঘ্নে চলে যেতে পারে, তাদের নিজেদের দেশে।’

বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীনের ঢাকায় নিযুক্ত কুটনীতিকরা। আর অস্থায়ী ১০ সদস্য রাষ্ট্রের মধ্যে ঢাকায় দূতাবাস রয়েছে এমন চার দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দেশগুলো হলো ইতালি, জাপান, মিসর ও সুইডেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451