শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজীবপুরে কৃষি প্রণোদনা বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের এর
উদ্যেগে রাজীবপুর উপজেলার ৩০০ জন কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির
আওতায় বীজ ও রাসায়নিক সার সহায়তা দেওয়া হয়েছে। রাজীবপুর উপজেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ওই
সহায়তা প্রদান করে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ জন কৃষককে ৫
কেজি মাসকলাই বীজ ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার
বিনামূল্যে দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল
আলম, রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাউজুল
কবীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই সরকার,ভাইস চেয়ারম্যান
শফিকুল ইসলাম,বিলকিস বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা
ছামসুজ্জামান,রাজীবপুর থানার অফিসার ইনচার্জ পৃথীস কুমার প্রমুখ।
প্রণোদনা পাওয়া কাচানী পাড়া গ্রামের কৃষক আব্দুস ছাত্তার বলেন,বানে
ফসল নষ্ট হইয়া গেছে সরকার থিকা বীজ সার পাইছি এগুলান জমিতে
লাগামু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451