শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে তাবলিগ জামাত থেকে ফেরার পথে সিএনজি চাপায় কৃষকের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন ,চাঁদপুর: চাঁদপুর শহরের ওয়ারলেছ মোড়ে সিএনজি স্কুটার চাপায় মো. নাজমুল হোসাইন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্লবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নাজমুল হোসাইন চাঁদপুরে তিন দিনের তাবলিগ জামাত শেষ করে তার সাথী ভাই মো. সাইফুল ইসলামসহ মোটরসাইকেল যোগে ফরিদগঞ্জের গাবগের গাঁও এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ওয়ারলেছ মোড়ে আসলে হঠাৎ একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে নাজমুল হোসাইন ছিটকে পাশ্ববর্তী রাস্তায় পড়ে যান। এ সময় একটি সিএনজি দ্রুত গতিতে এসে নাজমুলের মাথার উপর চাপ দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত নাজমুল হোসাইন পেশায় একজন কৃষক ছিলেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ সিএনজি স্কুটার ও একটি মোটরসাইকেল আটক করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451