শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি যে বলছেন সরকারি ত্রাণ, সরকারি ত্রাণ তো এখনো ব্যবহারই হয়নি।’ তিনি বলেন, ‘তাঁর উদ্দেশ্যে বলব, ত্রাণ দিতে আসছেন ত্রাণ দেবেন কিন্তু এই রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না।’

আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সাড়ে এক হাজার ৮০০ রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এসব কথা বলেন। বুধবার মির্জা ফখরুল কক্সবাজারে এসে বলেন, ‘সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন, আমরা বিরোধী দলে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিশ্বাস করি যত ত্রাণ দেওয়া হয়েছে, বেশির ভাগ বিএনপিই দিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকট যতই প্রকট হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ততই বিএনপির চেয়ারপারসন দেশে ফেরার তারিখ বদলাচ্ছেন। ভারত কিছু ত্রাণ সরাসরি দিয়েছে, এর পরিমাণ সাত হাজার টন। এখনো ব্যবহার হয়নি। বিএনপি না আনলেও সাধারণ মানুষ সারা দেশ থেকে যে ত্রাণ নিয়ে আসছে যে ত্রাণ দিয়েই আমরা শেষ করতে পারছি না। একই মিথ্যাচারের ভাঙা রেকর্ড, যা বিএনপির পুরোনো অভ্যাস। কক্সবাজারে এসেও তিনি (মির্জা ফখরুল) ভাঙা রেকর্ড বাজালেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব এক মাস পর  কেন এলেন এর জবাব তিনিই (মির্জা ফখরুল) দেবেন। এটা আমি দিতে চাই না। দেশের এ সংকটেও তিনি দেশে নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে বিএনপি। উখিয়া, টেকনাফে তারা আসে না। বাসায় বসে বসে তারা অন্ধকারে ঢিল ছুড়ছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451