বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বর্ণের বার বের হলো চার্জার লাইটের ভেতর থেকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বেসরকারি প্রতিষ্ঠানে কেরানি হিসেবে কাজ করেন সৈয়দ আশরাফুল হুদা। তবে ছয়বার বিদেশ ভ্রমণ করে ফেলেছেন তিনি। বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায়।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৫ মিনিটে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আশরাফুল হুদাকে বহনকারী এফজেড৫৮৩ ফ্লাইটটি।

আশরাফুল যখন বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন, তখন তাঁকে আটক করে শুল্ক গোয়েন্দাদের একটি দল। গোয়েন্দাদের কাছে খবর ছিল যে আশরাফুলের কাছে অবৈধ স্বর্ণের বার আছে। কিন্তু তা অস্বীকার করেন তিনি।

বারবার অস্বীকারের পরও তাঁকে তল্লাশি করেন শুল্ক গোয়েন্দারা। একপর্যায়ে আশরাফুলের সঙ্গে থাকা একটি চার্জার লাইট ভেঙে দেখা যায়, সেখানেই পাঁচটি সোনার বার লুকিয়ে আনছিলেন তিনি। শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করেছেন বলেও স্বীকার করেন আশরাফুল হুদা।

জব্দ হওয়া স্বর্ণের ওজন ৫৮০ গ্রাম বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই সোনার আনুমানিক দাম ৩০ লাখ টাকা বলেও জানানো হয়েছে।

সুত্র, ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451