রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার
মুক্তারপুর গ্রামে রোববার রাত ১২টায় ধৃত ডাকাতকে
গণপিটিয়ে দিয়ে হত্যা করা হয়। নিহত ডাকাত
চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের বাড়ীর মৃত
হারিছ মিয়ার ছেলে।
জানাযায় উপজেলার মুক্তারপুর গ্রামের বিধবা ছালেহা
বেগমের বসত ঘরের একটি কক্ষে বেড রুমের নিছে
ধৃত সালাউদ্দিন পালিয়ে থাকেন। এ সময়ে
গৃহচারিকা সামছুন্নাহার দেখতে পেয়ে ছিৎকার
করেন।
সংবাদ পেয়ে গ্রামবাসি বিধবার বসত ঘরে প্রবেশ
করে সালাউদ্দিনকে আটক করে হাত-পা বেঁধে ধারালো
অস্ত্র দিয়ে শাররিক নির্যাতণ করেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় থানা পুলিশ গুরুতর
আহত অবস্থায় সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্য্র ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত
ঘোষনা করেন।
সালেহা বেগম জানান দালানের জানালায় ৩টি সিক
কেটে ফেলে ধৃত সালাউদ্দিন বসত ঘরে প্রবেশ করেন।
এ সময়ে সালাউদ্দিনের সাথে কোন ধারালো অস্ত্র
পাওয়া যায়নি।