বেনাপোল প্রতিনিধি:
মাদক ও চোরাচালান বিরোধী এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোরের
শার্শার অগ্রভ’লোট স্কুল মাঠে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিজিবির
খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল অহিদার রহমান।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিমের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো:
হোসাইন শওকত, মো: সালাউদ্দিন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦
মহসিন মিলন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মো: নাজমুল
করিম,বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান,বেনাপোল প্রেস ক্লাবের
সাধারন সম্পাদক বকুল মাহবুব প্রমুখ।
আজ সকালে অনুষ্ঠিত সমাবেশে সুধীজনদের পক্ষে সীমান্তে মাদক ও
চোরাচালান বিষয়ে করণীয় বেশ কিছু সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে
প্রধান অতিথি বলেন, মাদক ও চোরাচালান’র সাথে স্থানীয় যে সব রাঘব
বোয়ালরা জড়িত তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। যদি কোন নীরিহ
মানুষকে বিজিবি অহেতুক হয়রানি করে তার প্রমান পাওয়া গলে সেই সব
সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।যশোরে পুলিশের ন্যায় মাদক দ্রব্য
নির্মূলে বিজিবিও একশ দিনের কর্মসূচী নিয়ে জনগেনের সহযোগীতায়
সীমান্ত থেকে মাদক চোরাচালানীদের নির্মুল করা হবে। সমাবেশ শেষে ঐ
অঞ্চলের ২৪ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে
আসার অংগীকার করেন।