মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

উল্টো পথে প্রতিমন্ত্রী-সচিবের গাড়ি, ট্রাফিক পুলিশের মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ নিয়ম অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৫৭টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এতে ফেঁসেছেন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের গাড়িচালকরা।রোববার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে চালানো এ অভিযানে এসব মামলা করা হয়।

এ অভিযানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খানের গাড়িও আটকায় ট্রাফিক পুলিশ। প্রতিমন্ত্রী গাড়িতেই ছিলেন।

তবে ট্রাফিক পুলিশের সঙ্গে তারা কোনা কথা বলেননি।অভিযুক্ত গাড়িগুলোর বেশির ভাগই ছিল সচিব ও যুগ্ম-সচিবের। অভিযানের একপর্যায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি অভিযান পরিচালনাকারী ট্রাফিক কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন।অভিযান পরিচালনাকারী ট্রাফিক কর্মকর্তারা জানান, কোনোরকম ঘোষণা না দিয়েই আমরা এ অভিযান পরিচালনা করি। উল্টো পথে চলাচলকারীদের বিরুদ্ধে জরিমানা আদায়সহ ৫৭টি মামলা দেয়া হয়েছে।

একজন ট্রাফিক কর্মকর্তা জানান, উল্টো পথে আসা ব্যক্তিদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খানের গাড়িও ছিল। তার গাড়িচালকের বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে।অভিযান চলাকালে আমাদের সঙ্গে দুদক চেয়ারম্যানও যোগ দেন এবং কিছু সময় থেকে তিনি চলে যান বলেও তিনি উল্লেখ করেন।

দক্ষিণ ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রমনা জোন) মো. আলাউদ্দিন বলেন, অভিযানে ৫৭টি মামলা হয়েছে, জরিমানা করা হয়েছে সাতজনকে। বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চালানো হয়। এসময় ট্রাফিক দক্ষিণ বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সুত্র, আরটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451