রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর-
পানিয়ালা সড়কে বাড়তি টোল আদায় ও শ্রমিক সভাপতি
লিটনকে অপসারণ,শ্রমিকের টাকা আত্মসাত নিয়ে
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিয়ালা -সোনাপুর
সড়কে যানবাহন বন্ধ এবং শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও
সমাবেশ করেন।
মিছিলটি পানিয়ালা বাজার থেকে শুরু করে কমাররোর্ডস্থ
তিন রাস্তা মোড়ে সংক্ষীপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ
সময়ে শ্রমিক নেতা সুমন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য
রাখেন মালিক সমিতির নেতা শেখ সুমন,আবুল কালাম
মিরন,রহিম হাওলাদার প্রমূখ। বক্তরা জানান পৌর টোল
সিএনজি প্রতি ১০ টাকার স্থলে সোনাপুর আদায় করেন
৩৫ টাকা,একই সড়কের কমাররোর্ডস্থ মালিক ও শ্রমিক
সমিতি নামে ২০ টাকা আদায় করেন। শ্রমিকেরা জানান
উক্ত সড়কে প্রায় দু’শত সিএনজি থেকে প্রতিদিন প্রায়
১০হাজার টাকা মাসে তিন লাখ বছরে প্রায় ৩৬ লাখ টাকা
আদায় করেন।
শ্রমিকেরা জানান গত কয়েক বছর যাবত শ্রমিকের লাখ লাখ
টাকার কোন হদিস নেই। শ্রমিক সংগঠন নামে টাকা
আদায় করলেও ওই টাকা শ্রমিকের কাজে আসেনি।
সংগঠনের সভাপতি লিটন গাজী উক্ত কোন খাতে ব্যায়
করেন তাহা না বলে শ্রমিকের উপর ক্ষীপ্ত হয়ে শ্রমিকদেরকে
মারধর ঘটনা ঘটায়।
শ্রমিক সংগঠনের সভাপতি লিটন গাজী জানান
অবরোধকারীদের সাথে সমঝোতা চলছে।
থানা উপ-পরির্দশক এসআই আশ্রাফ জানান
অবরোধকারীদের দাবী মেনে দ্রুত সড়ক অপরোধ করার চেষ্টা
চলছে।